একসময় জলের প্রচণ্ড তাপমাত্রা ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারে না। যখন সে জলের তাপমাত্রা আর তার শরীরের তাপমাত্রা আর সমতায় নিয়ে আসতে পারে না, তখন ব্যাঙটি ফুটন্ত জলের পাত্র থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
কিন্তু হায়! সে লাফ দিতে পারে না তখন, কারণ সে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যয় করে ফেলেছে। অত:পর সে জলে সেদ্ধ হতে থাকে।
তার মৃত্যুর কারণটা আসলে গরম জল না, বিপদজনক পরিস্থিতির শুরুতে সেই পরিস্থিতি অস্বীকার করে লাফ না দেয়াটা তার মৃত্যুর কারণ। সব কিছু সহ্য করে নেবার মত বড় ভুল তার মৃত্যুর কারণ। পাত্রের জলের তাপবৃদ্ধিতে তার প্রতিক্রিয়া না করে বরং তার সাথে সাথে নিজেকে মানিয়ে নেয়াই তার জীবন্ত সেদ্ধ হবার কারণ। সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে না নেওয়াই তার মৃত্যুর কারণ।
হঠাৎ করে সেই সেদ্ধ হওয়া ব্যাঙের কথা মনে পড়লো। খুব সম্ভবত আমরাও ঐ ব্যাঙের মত মানিয়ে নিচ্ছি আমাদের চারপাশের অন্যায়গুলোর সাথে। সহ্য করছি সব, আর ভাবছি টিকে আছি, টিকে থাকবো। আসলে আমরা সেই বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত। যখন বুঝবো, তখন ডিসিশান মেকিং এর কোন শক্তিই আর শরীরে অবশিষ্ট থাকবে না।

