Trending

6/recent/ticker-posts

স্ক্যান্ড্যাল (Stop doing this)

স্ক্যান্ড্যাল!!
সেলেব্রেটির স্ক্যান্ড্যাল ফাঁস হয়েছে, এবং তা নিয়ে আমাদের আলোচনা-সমালোচনার অন্ত নেই। আলোচনা-সমালোচনাকে খারাপ বলতে চাই না। তবে, আমরা যেন ভুলে না যাই যে, আজ হোক কিংবা কাল, অথবা কয়েক শতাব্দী পরে, একদিন আমাদেরও স্ক্যান্ড্যাল ফাঁস হবে।
যেদিন আমরা আল্লাহর বিচারের মুখোমুখি দাঁড়াবো, যেদিন রাজত্ব, ক্ষমতা আর দাপট হবে কেবল তাঁর, ঠিক সেদিন যখন একে একে উন্মোচিত হবে আমাদের স্ক্যান্ড্যাল, সেই মুহূর্তের জন্য আমরা প্রস্তুত তো?
ইন্টারনেটের নিষিদ্ধ সাইটগুলোতে যে মুহূর্তগুলো কাটিয়েছি, সেই দৃশ্যগুলোর যখন একে একে 'শুভমুক্তি' ঘটতে থাকবে।
যে পর-নারীর সাথে দিনরাত আড্ডা দিয়েছি, তার কথা ভেবে ভেবে পার করেছি মধুর রাত, মধুর মুহূর্ত, স্মৃতির সেই অ্যালবাম যখন উন্মোচিত হয়ে পড়বে জনসম্মুখে।
'জাস্ট ফ্রেন্ড' এর নাম করে ক্যাম্পাসের যে বান্ধবীর সাথে মধুর সম্পর্ক গড়ে তুলেছি, সেই মধুর দৃশ্যপট যখন খোলা ময়দানে প্রদর্শিত হবে।
সুন্দরী কলিগের সাথে বন্ধুত্বের নামে পরকীয়া করে যে আলাদা 'মজা' আমি উপভোগ করেছি, সেই মজাদার মুহূর্তগুলোকে যখন ফ্ল্যাশব্যাক করে সামনে আনা হবে।
ফেইসবুকের সার্চবার, ইউটিউব, গুগলের ব্রাউজার হিস্টোরি, ফোন-কম্পিউটারের সিক্রেট ফোল্ডারগুলো থেকে যে সমস্ত ডাটা এক ক্লিকে 'ডিলেট' করেছিলাম, সেগুলো একে একে উদ্ভাসিত হতে থাকবে যেদিন...।
মহান আল্লাহপাক বলেন,
"অতএব, কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে, আর কেউ অণু পরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে।" (সূরা যিলযাল: আয়াত ৭-৮)
সুতরাং, সেদিনের জন্য আগাম প্রস্তুতি আছে তো? সেই অপমান সহ্য করবার ক্ষমতা আমার আছে তো? আজ সেলেব্রেটিদের স্ক্যান্ড্যাল বেরুচ্ছে, আগামীকাল যখন আমার স্ক্যান্ড্যাল বেরুবে, আমার ভদ্র মানুষি চেহারাটার তখন কি অবস্থা হবে?